নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক: মাইকেল মিলার

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) চলমান প্রস্তুত সন্তোষজনক বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

- Advertisement -

মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

- Advertisement -
google news follower

নির্বাচন পর্যবেক্ষণে তারা বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চান জানিয়ে মাইকেল মিলার বলেন, নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। ইইউ নির্বাচন সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে চায়।

- Advertisement -
islamibank

তবে লজিস্টিক ও সিকিউরিটির চ্যালেঞ্জ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে নেয়াকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইইউ।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বৈঠকে সিইসির পক্ষ থেকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানানো হয়েছে। ইইউর পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করার বিষয়ে বলা হয়েছে।

এ সময় জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইইউ ইতিবাচক হিসেবে দেখছে বলেও জানান মাইকেল মিলার।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ