‘খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত’

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে এবং তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

- Advertisement -

আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ তথ্য জানান।

- Advertisement -
google news follower

তিনি বলেন, ‘অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অটল মনোভাবকে দমানো যায়নি, তার নাম খালেদা জিয়া। তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। দেশবাসী দোয়া করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসতে পারেন।’

রিজভী আরও জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

- Advertisement -
islamibank

এছাড়া বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে, যাতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন। নিজের ফিরে আসার সময় নিজেই ঠিক করবেন। চিকিৎসা ও অন্যান্য বিষয় চিন্তা করে সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ