শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত

অনলাইন ডেস্ক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে।

- Advertisement -

তবে এখনো ভারত থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

- Advertisement -
google news follower

তিনি জানান, এই ধরনের বিষয় সাধারণত দ্রুত সমাধান হয় না এবং ভারতের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রংপুর সফরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতের পক্ষ এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

- Advertisement -
islamibank

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, কবে দেশে ফিরবেন তার কোনো তথ্য তার কাছে নেই।

তবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সম্ভবত ঢাকায় পৌঁছেছেন। এদিন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না, কারণ বিমানটিতে টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ