পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৯৪ হাজার প্রবাসীর নিবন্ধন

অনলাইন ডেস্ক

বিদেশে বসে থেকে নিজের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছে ১ লাখ ৯৪ হাজার ৩৪৬ জন।

- Advertisement -

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর দেড়টার সময় ইসির ওয়েব সাইটে (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।

- Advertisement -
google news follower

ওয়েভসাইটে সর্বশেষ তথ্যমতে মোট ১৯৪,৩৪৬ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ১৭৫,৩৭৯ এবং মহিলা ১৮,৯৬৭।
অনুমোদিত হয়েছে ১৯৪,০০৩ জন এবং বাকি ৩৪৩ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ইসি কর্মকর্তা বলেন, ‘বিগত পোস্টাল ব্যালট অকার্যকর ছিল। এজন্য আইটি সাপোর্টেড পোস্টালে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নও করেছে কমিশন। প্রবাস থেকে ভালো সাড়া পাচ্ছি।

- Advertisement -
islamibank

এখন আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন সময় আসলে বোঝা যাবে তারা কতটা আগ্রহী।’

গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোট) নিবন্ধনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের জন্য সময় খোলা থাকবে।

যে সকল দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রাথমিকভাবে প্রবাসীদের ১০ লাখ ব্যালট প্রিন্ট ও টার্গেট ৫০ লাখ প্রবাসীর ভোট টানার।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ