বিএনপি নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতবে: জরিপে জনমত

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়ী হবে বলে মনে করেন দেশের দুই-তৃতীয়াংশ মানুষ।

- Advertisement -

গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে পরিচালিত ‘জাতীয় জনমত জরিপ ২০২৫’-এ এই তথ্য উঠে এসেছে।

- Advertisement -
google news follower

জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড; উদ্যোগ নিয়েছে দৈনিক প্রথম আলো।

জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ মানুষ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিই সবচেয়ে বেশি আসন পাবে। মতামত দেওয়া নারী-পুরুষ এবং বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের মধ্যেও এই ধরণায় বিশেষ পার্থক্য নেই।

- Advertisement -
islamibank

দ্বিতীয় অবস্থানটি পেয়েছে জামায়াতে ইসলামী; প্রায় ২৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, তারা বেশি আসন পেতে পারে।

একই প্রশ্নে ৭ শতাংশের কিছু বেশি অংশগ্রহণকারী আওয়ামী লীগের সম্ভাবনার কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ০.৮ শতাংশ সমর্থন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি (জাপা) পেয়েছে মাত্র ০.১ শতাংশ করে উত্তর।

জরিপে অংশগ্রহণকারীদের ৫৭ শতাংশ মনে করেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতির উন্নতি হবে। দেশের জন্য জামায়াতকে লাভজনক মনে করেন ৩২.৫ শতাংশ মানুষ।

অন্যদিকে আওয়ামী লীগ সরকার গঠনের পক্ষে মত দিয়েছেন ৮.৫ শতাংশ উত্তরদাতা। এনসিপিকে সমর্থন দিয়েছেন ০.৯ শতাংশ, আর জাপা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ০.১ শতাংশ করে সমর্থন।

জরিপে দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম/আধা-শহর এলাকার মোট ১,৩৪২ জন অংশ নেন।

অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৫৫ বছর। তাদের মধ্যে পুরুষ ৬৭৪ জন এবং নারী ৬৬৮ জন। তথ্য সংগ্রহ করা হয় গত ২১ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত।

জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এটি নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। এখানে এমন মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন।

একই সঙ্গে তাদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের মাত্রা ৯৯ শতাংশ নির্ভরযোগ্য বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ