রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

- Advertisement -

আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওনা করেন তিনি।

- Advertisement -
google news follower

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আছেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ রয়েছেন।

জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিয়োগ পাওয়ার বছরখানেকের মধ্যে কোনো অভিজ্ঞতা ছাড়াই বড় ভোট আয়োজন করতে যাচ্ছে নাসির কমিশন, যার আদ্যোপান্ত তুলে ধরবেন রাষ্ট্রপতির কাছে।

- Advertisement -
islamibank

এরপর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

এর আগে, ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ