রাঙ্গুনিয়ায় ষাটোর্ধ্ব বয়সী অচেনা বৃদ্ধের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া আমড়া কাটের বাড়ি এলাকা থেকে ষাটোর্ধ্ব বয়সী অচেনা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টায় এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ‎লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সাথে শ্বাসকষ্টের ওষুধ পাওয়া গিয়েছ। তবে কখন কিভাবে মারা গেছে নিশ্চিত হওয়া বা কোন পরিচয় পাওয়া যায়নি।

রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, মরদেহ পড়ে আছে এমন তথ্য স্থানীয়দের কাছ থেকে পেয়ে টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

- Advertisement -
google news follower

পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ