নারী অনূর্ধ্ব–১৯ দলের চীন সফরের দল ঘোষণা

অনলাইন ডেস্ক

চীনে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল।

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে চলমান ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরই চীনের উদ্দেশে রওনা দেবেন তারা।

- Advertisement -
google news follower

সিরিজটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৪ সদস্যের এই স্কোয়াডে চলমান পাকিস্তান সিরিজের অনেকেই আছেন। খেলবেন সুমাইয়া আক্তার, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাতরা।

- Advertisement -
islamibank

স্কোয়াডের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে আছেন লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস ও জিম আফরিন।

এই প্রথম দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলতে চীন সফরে যাবে বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দল।

মূলত, সম্পর্ক উন্নয়নের জন্যই দেশটিতে সফর করবে দলটি। সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর চীনে পৌঁছানোর কথা বাংলাদেশের। ৩টি সিরিজ খেলে ২২ ডিসেম্বর দেশে ফিরবে যুবা মেয়েরা।

বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল: অচেনা জান্নাত, সাদিয়া নুসরাত, সুমাইয়া আক্তার, আরতি মন্ডল, সাদিয়া ইসলাম, অদৃতা নওশের, মায়মুনা নাহার, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, ববি খাতুন, কুমারি শ্রাবণী, অতসী মজুমদার, জেরিন তাসনিম ও লামিয়া মৃধা।

স্ট্যান্ড বাই: লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস, জিম আফরিন।

চীন সফরের সূচি:
প্রথম টি–টোয়েন্টি: ১৭ ডিসেম্বর, হাংজু।
দ্বিতীয় টি–টোয়েন্টি: ১৯ ডিসেম্বর, হাংজু।
তৃতীয় টি–টোয়েন্টি: ২১ ডিসেম্বর, হাংজু।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ