ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

- Advertisement -

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তিনি ঢামেকে আসেন।

- Advertisement -
google news follower

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

তার সঙ্গে থাকা সহযোগীরা বলছেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এরপর সঙ্গে সঙ্গে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

- Advertisement -
islamibank

ইনকিলাব মঞ্চের সদস্য মো. সারোয়ার বলেন, হাদি ভাই ও আমরা প্রতি শুক্রবার ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকাতে নির্দিষ্ট করে ওই এলাকার মসজিদগুলোতে যাই এবং নির্বাচনী প্রচারণা চালাই।

সেই হিসেবে বিজয়নগর এলাকার কিছু মসজিদের তালিকা করা হয়। সেই তালিকা হাদি ভাই আমাদের হাতে তুলে দিয়ে বলেন, তোমরা আজকেও এসব মসজিদে প্রচারণা চালাও।

নির্বাচনী প্রচারণা শেষে আমরা একসঙ্গে লাঞ্চ করব। আর আমি একটি মসজিদে যাচ্ছি, সেখানে তোমাদের আসা লাগবে না, তোমরা এসো না। সকাল সাড়ে ১১টায় হাদি ভাইয়ের সঙ্গে আমাদের এই সর্বশেষ কথা হয়।

ইনকিলাব মঞ্চের আরেক সদস্য ইসরাফিল বলেন, হাদি ভাই রিকশায় ছিলেন। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বিস্তারিত এখন আর কিছু বলতে পারব না। হাদি ভাই চিকিৎসাধীন রয়েছেন। আমরা শুনেছি তার অপারেশন হচ্ছে। সবার কাছে দোয়া চাই।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ