কর্ণফুলী পেপার মিলসে ফের উৎপাদন শুরু

অনলাইন ডেস্ক

কর্ণফুলী পেপার মিলে পুনরায় কাগজ উৎপাদন শুরু হয়েছে।

- Advertisement -

পানির অভাবে গত মঙ্গলবার থেকে চারদিন পেপার মিলের উৎপাদন বন্ধ থাকার পর শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে মিলে ফের উৎপাদন শুরু হয়েছে।

- Advertisement -
google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্‌।

তিনি জানান, কর্ণফুলী নদীতে পলি জমে নাব্য সঙ্কটের কারণে এ কদিন পেপার মিলের উৎপাদন বন্ধ ছিল। সমস্যা সমাধানের জন্য পাম্পের স্থানে পলি পরিষ্কার করে পানির লেভেল বাড়ানোর পরে শনিবার দুপুর থেকে আবারো উৎপাদন শুরু করা হয়।

- Advertisement -
islamibank

তিনি আরও জানান, পেপার মিলে নিয়মিত কাগজ উৎপাদনের পাশাপাশি আগামী সংসদ নির্বাচনের জন্য ব্যালট ছাপাতে নির্বাচন কমিশন থেকে ৯১৪ মেট্রিকটন কাগজ সরবরাহের অর্ডার ছিল।

ইতোমধ্যে ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হলেও বাকি ৩৮৭ মেট্রিক টন আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহের সময়সীমা রয়েছে।

উৎপাদন ফের চালু হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাগজ সরবরাহ করতে কোনও সমস্যা হবে
না।

উল্লেখ্য, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজ মিলে মোট ৯১৪ দশমিক ০০৯ মেট্রিক টন কাগজের অর্ডার পায় কেপিএম’।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ