জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে অনেকে আপস করলেও জামায়াত করেনি এবং ভবিষ্যতেও কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না।

- Advertisement -

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

- Advertisement -
google news follower

ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও মাওলানা এ টি এম মাসুম।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমব্যথী সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের জায়গা এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।’

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, একজন বিপ্লবী আহত হবে, তারপর সরকার নড়েচড়ে বসবে না এমন সরকার আমরা চাই না।’ ওসমান হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার, তাহলে সরকারের কাজটা কী? এমন প্রশ্ন রাখেন জামায়াত আমির। এ ঘটনার জন্য ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে।

জামায়াতকে নিয়ে কোনো খবর প্রচারে খণ্ডিত বা বিকৃত উপস্থাপনার মাধ্যমে অপপ্রচার না করার অনুরোধ জানান জামায়াত আমির।

ন্যায়সংগত ও সত্য সমালোচনা তারা গ্রহণ করবেন, তবে দেশের ক্ষতি হয় এমন সাংবাদিকতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ