চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসেন বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী সালাউদ্দিন

অনলাইন ডেস্ক

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বিএনপি নেতা কাজী মোঃ সালাহউদ্দিন।

- Advertisement -

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কাজী সালাউদ্দিনের পক্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন।

- Advertisement -
google news follower

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন দুলাল, সাবেক সদস্য সচিব লায়ন গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ, সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন, আকবরশাহ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, সীতাকুণ্ড উপজেলা যুবদলের সভাপতি কাজী মোহাম্মদ সেলিম উদ্দিন এবং নির্বাচনী মিডিয়া সেলের টিম লিডার এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, মিডিয়া সেলের সদস্য নুর নবী মহরম,  যুবদল নেতা এডভোকেট মোঃ ইকবাল হোসেন, সুজন, সালামত উল্লাহ প্রমুখ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। জনগণের ভোটাধিকার খর্ব করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে এবং বিএনপি বিজয়ী হবে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ