ফেনীতে খালেদা জিয়ার আসনে ধানের শীষ নিয়ে লড়বেন মজনু

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তার বিকল্প প্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা এবং দলের প্রার্থী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বাভাবিকভাবেই তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার তিনটি আসনেই আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন। তাদের মনোনয়নপত্র বৈধ হলে আইন অনুযায়ী তারাই প্রার্থী হবেন।

- Advertisement -
google news follower

নির্বাচনী হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনু ১৯৭২ সালের ১ মার্চ ফেনী সদর উপজেলার ইজ্জতপুরের সাতবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার বাবা মুন্সি গোলাম মোস্তফা এবং মা রেজিয়া বেগম। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী দলীয় মনোনয়ন ও প্রতীক ধরে রাখতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে দলের বিকল্প প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন রফিকুল আলম মজনু। দীর্ঘদিন ধরে তিনি এ আসনে দলের সাংগঠনিক কার্যক্রম তদারকি করে আসছেন। বিকল্প প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারপারসনের মৃত্যুর পর সৃষ্ট পরিস্থিতিতে এখন তিনিই ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হচ্ছেন। এবিষয়ে কেন্দ্র আমাদেরকে যে নির্দেশনা দেবে আমরা সে অনুযায়ী কাজ করব।

- Advertisement -
islamibank

এ বিষয়ে জানতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে দলীয় প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ