বগুড়া আসনে তারেক রহমান ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

- Advertisement -
google news follower

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটের দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

তৌফিকুর রহমান বলেন, ‘তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

- Advertisement -
islamibank

এ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর আগে, গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বগুড়ার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ সদর আসনের নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এই মনোনয়নপত্র জমা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন করছেন তারেক রহমান। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল।

এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য হন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

২০১৪ সালে আওয়ামী লীগ জোট থেকে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর বিজয়ী হন।

২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলীয় সিদ্ধান্তে তিনি শপথ না নেওয়ায় উপ-নির্বাচনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ বিজয়ী হন।

বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪৯ হাজার। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভিভিআইপি হিসেবে বিবেচিত।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ