রাউজানে পরিত্যক্ত দেশি পাইপগান ও কার্তুজ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পাইপগান ও ১২ বোর শিশার একটি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭। 

- Advertisement -

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রাউজানের নিরামিষ পাড়ায় সাদা প্লাস্টিকের শপিং ব্যাগে মোড়ানো একটি পাইপগান ও একটি কার্তুজ পড়ে থাকার খবর পাওয়া যায়।

খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী তৈরি পাইপগান ও ১২ বোরের একটি কার্তুজ উদ্ধার করা হয়।

- Advertisement -
islamibank

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ