পরিত্যক্ত ঘরে মিললো চা বিক্রেতার চোখ উপড়ানো মরদেহ

অনলাইন ডেস্ক

জামালপুরে নিখোঁজের দুই দিন পর পরিত্যক্ত একটি ঘর থেকে চোখ উপড়ানো অবস্থায় চা বিক্রেতা আব্দুল জলিল (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

- Advertisement -

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কাষ্টশিঙ্গা এলাকার পরিত্যক্ত একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

নিহত আব্দুল জলিল ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি একটি দোকানে চা বিক্রি করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন নিহত আবদুল জলিল। পরে আর তিনি আর বাড়ি ফেরেননি তিনি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোথায়ও সন্ধান মেলেনি।

- Advertisement -
islamibank

শনিবার বিকালে শিশুরা খেলতে গিয়ে নিহতের বাড়ি পাশেই একটি পরিত্যক্ত ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকত দেখে ডাকচিৎকার করে তাঁরা।

এসময় লোকজন মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান , নিহতের চোখ উপড়ানো ছিল এবং কপালে চামড়া ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ