মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ

অনলাইন ডেস্ক

যুদ্ধজাহাজে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

- Advertisement -

ট্রুথ স্যোশাল প্লাটফর্মে ছবিটি শেয়ার করে ট্রাম্প লিখেছেন, ‘ইউএসএস ইয়ু জিমা নিকোলাস মাদুরো।’

- Advertisement -
google news follower

ইউএসএস ইয়ু জিমা এমকি মার্কিন যুদ্ধজাহাজ। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারের সময় ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন, এ জাহাজে করেই মাদুরোকে নিয়ে আসা হচ্ছে।

ছবিতে নিকোলাস মাদুরোর চোখ কালো মাস্ক দিয়ে ঢাকা, কানে হেডফোন এবং হাতে হ্যান্ডকাফসহ দেখা যায়। তিনি ধূসর রঙের একটি ট্রাকস্যুট বা দৌড়ানোর পোশাক পরে রয়েছেন।

- Advertisement -
islamibank

এর আগে ট্রাম্প বলেন, ‘তারা ইউএসএস ইও জিমা জাহাজে আছে, তারা জাহাজে। তাদের নিউইয়র্কে নেওয়া হবে। হেলিকপ্টারে তাদের প্রথমে প্রাসাদ থেকে বের করে আনা হয়।

তারা হেলিকপ্টারে খুব ভালো একটি ফ্লাইটে করে গেছেন— আমার বিশ্বাস তারা এ ফ্লাইট খুব পছন্দ করেছেন। কিন্তু মনে রাখুন, মাদুরো ও তার স্ত্রী অনেক অনেক মানুষকে হত্যা করেছেন।’

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ভেনেজুয়েলায় হামলার আগে মাদুরোকে সুযোগ দেওয়ার কথা বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

কী ধরনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল এমন প্রশ্নের জবাবে ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমি মূলত বলেছিলাম, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, আপনাকে আত্মসমর্পণ করতে হবে।’

মাদুরোর সঙ্গে এক সপ্তাহ আগে কথা বলেছিলেন জানিয়ে ট্রাম্প বলেছেন, আমরা—আমি আলোচনা করেছি। আমি আসলে নিজে তার সঙ্গে কথা বলেছিলাম।

কিন্তু আমি তাকে বলেছিলাম, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, আত্মসমর্পণ করতে হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ