সুন্দরবনের দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

অনলাইন ডেস্ক

সুন্দরবনের করমজল এলাকায় পশুর নদীতে বাল্কহেডের ধাক্কায় দুর্ঘটনাকবলিত একটি পর্যটনবাহী জাহাজ থেকে ৪৪ জন দেশি-বিদেশি পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোস্ট গার্ড।

- Advertisement -

উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুজন চীনের নাগরিকসহ নারী ও শিশু রয়েছেন।

- Advertisement -
google news follower

রোববার (৪ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন।

সিয়াম-উল-হক জানান, বৃহস্পতিবার ‘পাইরেটস সুন্দরবন’ নামক একটি পর্যটনবাহী জাহাজ ৪৪ জন পর্যটক নিয়ে খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করে।

- Advertisement -
islamibank

শনিবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনের করমজল সংলগ্ন পশুর নদীতে একটি বাল্কহেডের সঙ্গে জাহাজটির ধাক্কা লাগে। এতে জাহাজটির তলায় ছিদ্র হয়ে পানি প্রবেশ করতে শুরু করে।

বিপদের মুখে জাহাজে থাকা এক পর্যটক তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডকে বিষয়টি জানান।

খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের দুটি উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম দফায় দুইজন চীনা নাগরিক এবং নারী ও শিশুসহ মোট ২৪ জনকে নিরাপদে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়।

পরবর্তী সময়ে দ্বিতীয় দফার অভিযানে আরও ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়। উদ্ধার পর্যটকরা বর্তমানে মোংলায় নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা প্রদানে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ