মোস্তাফিজ ইস্যুতে ভারতকে ধিক্কার জানালেন মিশা সওদাগর

অনলাইন ডেস্ক

আইপিএলের এবারের আসরে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপির চুক্তিতে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।

- Advertisement -

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বোর্ডের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।

- Advertisement -
google news follower

আজ রোববার, ৪ জানুয়ারি চলচ্চিত্রের শীর্ষ এই খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন।

এদিন দুপুরে চলচ্চিত্রে আসার আগে নিজে একজন ‘স্পোর্টসম্যান’ ছিলেন সেই গল্প করতে করতে মিশার কথায় উঠে আসে মুস্তাফিজ, আইপিএল ইস্যু ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অভদ্র আচরণ।

- Advertisement -
islamibank

তিনি বলেন, ‘আমি ক্রিকেট খুবই পছন্দ করি। খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে মুস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার।

মুস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়, বাংলাদেশে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার, তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই।’

মিশা আরও বলেন, ‘এই ছেলেটা (মুস্তাফিজ) যেখানেই খেলতে যায় সেখানেই সে ভালো করে। মাঝখানে সমস্যা হয়েছিল, ঠিক করে ফিরেছে। এখন যেখানেই যাচ্ছে ভালো করছে।

শাহরুখ খানের দলে ১২ কোটি টাকায় গিয়েছিল। ও তো এখন গ্লোবাল স্টার। ওর সম্মান মানে তো আমাদের সম্মান। ’

চলচ্চিত্র জগতের এই খলনায়ক বলেন, ‘রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল তাদের ধিক্কার জানাই।

মুস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করলো। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। তাদের সঙ্গে আমরা কখনোই আপস করবো না।

মিশা আরও বলেন, ‘যারা সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলে ওদের সঙ্গে আমাদের মেলালে হবে না, আমরা চাই ভালো মানুষ। যারা ধর্ম করবে, কর্ম করবে। বিশালাকার মানসিকতার সংস্কৃতি লালন করবে।

মুস্তাফিজকে স্টপ করা মানে শুধু আমাদেরকেই না, এটা বিশ্বব্যাপী বাজে রুচির পরিচয় বহন করলো ভারত।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ