রাঙ্গুনিয়ায় বাড়ির পাশে বিলের ক্ষেতে মিলল এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ

অনলাইন ডেস্ক

‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহাব্দী নগর মহতপাড়া থেকে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ শাহেদ ইসলামের (১৭) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাড়ির পাশের হাজারী বিলের ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

মৃত শাহেদ ওই পাড়ার ‎সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শাহেদ ইসলাম ওই ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে। ‎

নিহতের স্বজনরা জানান, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হয় শাহেদ।

- Advertisement -
islamibank

এরপর থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ‎আজ মঙ্গলবার সকাল ৯টায় বাড়ির পাশের হাজারী বিলের ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
‎
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, গতকাল পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিকভাবে মামলা করা হলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন ওসি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ