রাউজান প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি প্রদীপ, সম্পাদক নেজাম

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিতে দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীলকে সভাপতি এবং গ্লোবাল টিভির প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

- Advertisement -

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে পৌরসভার জলিল নগরের সংগঠন কার্যালয়ে এ উপলক্ষে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

- Advertisement -
google news follower

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম এবং সঞ্চালনা করেন গাজী জয়নাল আবেদীন যুবায়ের।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি এস এম ইউসুফ উদ্দিনকে, সহ সভাপতি গাজী জয়নাল আবেদীন যুবায়ের, হাবিবুর রহমান, কামাল উদ্দিন হাবীবী, যীশু সেন। যুগ্ম সাধারণ সম্পাদক আরফাত হোসাইন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, অর্থ সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত।

- Advertisement -
islamibank

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন মীর আসলাম উদ্দিন, শফিউল আলম, এম বেলাল উদ্দিন, সাহেদুর রহমান মোরশেদ, রমজান আলী ও কামরুল ইসলাম বাবু।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ