জকসুর ভোট গণনা স্থগিত

অনলাইন ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের ভোট গ্রহণ। ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত নিতে দলীয় প্যানেল, স্বতন্ত্র ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক করবে নির্বাচন কমিশন।

- Advertisement -

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের পর ঘোষণা দেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান।

- Advertisement -
google news follower

তিনি বলেন, আমরা দুটি মেশিনে ভোট গণনা করছি। তবে মেশিন দুটিতে ভিন্ন ভিন্ন গণনা দেখাচ্ছে। আমরা ট্রায়াল করেছি গত ৩ দিন। এমন সমস্যা আগে হয়নি।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক হবে। সেখানে আমরা অবশ্যই একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা মিডিয়াকে অবগত করব।

- Advertisement -
islamibank

এর আগে দুদফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় ৩০ ডিসেম্বর। এদিন নির্বাচন শুরুর ঠিক আগ মুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফের জরুরি সিন্ডিকেট সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।

নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ