বীর মুক্তিযোদ্ধা অসিত সেনের মৃত্যুতে মোহাম্মদ আবু সুফিয়ানের শোক

অনলাইন ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা অসিত সেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান।

- Advertisement -

এক শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা অসিত সেনের সাহসী ও ত্যাগী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

- Advertisement -
google news follower

মুক্তিযুদ্ধের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান সমাজে অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সকল স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

- Advertisement -
islamibank

একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদানের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

অসিত সেন দৈনিক পত্রিকা চট্টগ্রাম প্রতিদিনের পরিচালক ছিলেন। এছাড়াও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, বাগীশিক চট্টগ্রাম মহানগরের প্রধান পৃষ্ঠপোষক, গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উপদেষ্টা, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি বাঁশখালী উপজেলা সহ সভাপতি, বাঁশখালী শতবর্ষী নিমকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সৎসঙ্গ চট্টগ্রামের সহ সভাপতি, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উপদেষ্টা, দক্ষিণ নালাপাড়ার পূজা উদযাপন পরিষদের সভাপতি, শতায়ুঙ্গন কর্ণফুলীসহ অন্তত অর্ধশতাধিক ধর্মীয়, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ