তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

- Advertisement -

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

- Advertisement -
google news follower

সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে শুরু হওয়া এই বৈঠকে হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

- Advertisement -
islamibank

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ