পাকিস্তানে শপিংমলে আগুন, নিহত ৫

অনলাইন ডেস্ক

পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কে গুল প্লাজা নামে একটি বহুতল শপিংমলে শনিবার (১৭ জানুয়ারি) রাত থেকেই জ্বলছে আগুন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পাঁচজন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

- Advertisement -

রবিবার (১৮ জানুয়ারি) সকালের হালনাগাদ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। উদ্ধার অভিযান চলছে।

- Advertisement -
google news follower

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, অগ্নিকাণ্ডে তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

আজ সকালে করাচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রেজা পাকিস্তানি দৈনিক ডনকে বলেন, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হয়েছে।

- Advertisement -
islamibank

নিহত ব্যক্তিদের এ সংখ্যা নিশ্চিত করে উদ্ধার কাজের মুখপাত্র হাসানুল হাসিব খান জানান, আহত হন ২০ জন। তিনি বলেন, সকাল পর্যন্ত আগুন প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ওই শপিংমলে ছোট-বড় মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ দোকান রয়েছে। কাপড়, তৈজসপত্র, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সুগন্ধি, প্রসাধনীসহ নানা পণ্য কেনাবেচা হয় সেখানে। এসব পণ্যের কারণে আগুনের তীব্রতা বেড়েছে।

হাসানুল হাসিব খান বলেন, সকালেও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন।

তিনি আরও বলেন, ভবনটি বেশ পুরোনো। আগুনের কারণে যেকোনো সময় ভবনের কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ