চট্টগ্রামে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান:সমাবেশস্থলে তদারকি করছেন মেয়র

অনলাইন ডেস্ক

আগামী ২৫ জানুয়ারী চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান

- Advertisement -

চট্টগ্রামে তারেক রহমানের সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে মহানগর বিএনপি। এ উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে বিএনপি।

- Advertisement -
google news follower

মহাসমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে রবিবার (১৮ জানুয়ারি) সকালে নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর,ইয়াসিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম রাসেল সহ মহানগর বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

- Advertisement -
islamibank

পরিদর্শনকালে মেয়র মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে মহাসমাবেশে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন।

মেয়র ডা.শাহাদাত হোসেন মাঠ পরিদর্শণকালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেছেন, আগামী ২৪ জানুয়ারী সড়কপথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম আসার কথা রয়েছে।

দীর্ঘ ২১বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে চট্টগ্রামবাসী কাছে পাবার অপেক্ষায় আছেন।

তিনি বলেন, ফেনী, মিরসরাই সহ বিভিন্ন পথ সভা শেষে ২৫ জানুয়ারী সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষন দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী। এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

তিনি মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ