মিরসরাইয়ে লরির ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাইস্থ মিঠাছরা এলাকায় লরির ধাক্কায় হুমায়ুন কবির নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত হুমায়ুন কবির মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ির সিএনজিচালিত অটোরিকশার চালক বদিউল আলমের ছেলে।

স্থানীয়রা জানান, হুমায়ুন মিঠাছরা বাজারে সবজি ব্যবসা করেন। প্রতিদিনের মতো ‍মঙ্গলবার সকালে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে মিঠাছরা বাজারে যাচ্ছিলেন।

- Advertisement -
islamibank

বাড়ির রাস্তা থেকে মেইন রাস্তায় ওঠার সময় চট্টগ্রামমুখী দ্রুত গতির এক লরি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চার মাস আগে তিনি এক পুত্র সন্তানের জনক হয়েছেন বলে জানান স্থানীয়রা।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, লাশের সুরতহাল রিপোর্টের পর তা পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে।

এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ