ফটিকছড়ির খনকাইয়া খালে মিলল নিখোঁজ রাজুর লাশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের খনকাইয়া খাল থেকে নিখোঁজ তরুণ রাজু মিয়া (১৯)র মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২৬ জানুয়ারি) সকালে ওই তরুণের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

- Advertisement -
google news follower

এর আগে ৫দিন আগে গত ২১ জানুয়ারি রাতে ধর্মপুর থেকে নিখোঁজ হয় ওই এলাকার দায়মুল্লাহ তালুকদার বাড়ির কবির হোসেনের ছেলে রাজু।

পরে ২২ জানুয়ারি নিহতের পিতা বাদি হয়ে একটি অপহরণ মামলা করেন। এতে মেয়ের বোন জামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামি করা হয়।

- Advertisement -
islamibank

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সোয়েব সিকদার।

জানা গেছে, নিহত রাজু প্রতিবেশি এক স্কুল ছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। পরে স্থানীয়া জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হয়।

থানায় দায়ের করা অভিযোগ মতে- সেদিনের বৈঠকে মানামানি হলেও মেয়ের বোন জামাই ফিরোজ আহমেদ তা মানতে পারেনি।

পরে ২১ জানুয়ারি রাতে অভিযুক্ত ফিরোজ নিহত রাজুকে ঘর থেকে ডেকে এনে অভিযোগে উল্লেখিত অপারাপর বিবাদীদের সহযোগিতায় রাজুকে অপহরণ করে। এর ৫দিন পর রাজুর মরদেহ পাওয়া যায় খালে।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ