বিপিসি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন রফিকুল আলম

অনলাইন ডেস্ক

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলমকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি)র নতুন চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

- Advertisement -

রবিবার (১ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

- Advertisement -
google news follower

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বিপিসির দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মো. রফিকুল আলমকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

- Advertisement -
islamibank

এর আগে গত ২৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিপিসি চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন করা হয়।

অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স অনুবিভাগে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ