নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  ‘লেভেল প্লেয়িং ফিল্ডেই’ হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

- Advertisement -

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

- Advertisement -
google news follower

তিনি বলেন, সরকার একটি সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর এবং সে লক্ষ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

নির্বাচন আয়োজনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ শব্দটি বেশ পুরনো হলেও এর বাস্তবায়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

- Advertisement -
islamibank

কেউ ক্ষেত্রটি সমান নয় বলে দাবি করলেও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে একটি চ্যালেঞ্জিং কাজ হিসেবে অভিহিত করে তিনি চট্টগ্রামের সামগ্রিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে পরিকল্পনা করেছে, তা সঠিকভাবে বাস্তবায়িত হলে একটি নির্বিঘ্ন নির্বাচন সম্ভব হবে বলে তিনি মনে করেন।

নির্বাচনকালীন ডিজিটাল নিরাপত্তা ও ইন্টারনেট সংযোগের বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভোটের সময় ইন্টারনেট পুরোপুরি সচল রাখার পরিকল্পনা রয়েছে সরকারের।

যদি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করে, তবে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি হুশিয়ারি দেন।

এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, প্রতিটি কেন্দ্র নিরাপদ থাকবে এবং ভোটারদের কোনো ধরণের অসুবিধার সম্মুখীন হতে হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া গুজবের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি দায়িত্বশীল ও শক্তিশালী সাংবাদিকতার মাধ্যমে এসব অপপ্রচার ও গুজব প্রতিরোধের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ