ক্ষমতায় গেলে হামিদুর রহমানকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

ক্ষমতায় গেলে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

- Advertisement -

সোমবার (০২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

- Advertisement -
google news follower

জামায়াত আমির বলেন, ‘আমাদের মায়েদের দুটো জিনিসের অভাব। তাদের মর্যাদা ও নিরাপত্তা। এই সমাজ ব্যর্থ হয়েছে মায়ের জাতিকে মর্যাদা দিতে। সমাজ ব্যর্থ হয়েছে মায়েদের নিরাপত্তা দিতে।

আমরা ইনশাআল্লাহ মায়েদের ঘরে, চলাচলে ও কর্মস্থলে-এই তিন জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করবো।’

- Advertisement -
islamibank

তিনি বলেন, ‘জয়-পরাজয় আল্লাহর হাতে। যেকোনো মূল্যে আমাকেই জিততে হবে এটা ১১ দলের দর্শন নয়।

জনগণের হৃদয় জয় করে ১২ তারিখে ইনশাল্লাহ নতুন বাংলাদেশের উদায় হবে। এ দেশের মানুষ সেদিন বুকে হাত দিয়ে বলবেন আমিই বাংলাদেশ। এটি আমার বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ ৫ বছরে এই দেশের মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব। চুরি হবে না। চাঁদাবাজি, লুণ্ঠন হবে না। দাঁড়িপাল্লায় ভোট দিলে ইনশাআল্লাহ দেখবেন ১৩ তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ