বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তারের পর আজ সোমবার তাদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

- Advertisement -

উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক আহমেদ সমকালকে বলেন, বিমানের এমডির বাসায় ১১ বছর বয়সী এক মেয়ে গৃহকর্মী হিসেবে কাজ করতো। শিশুটিকে নির্যাতনের অভিযোগ এনে তাঁর বাবা মামলা করেছেন। সেই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -
google news follower

ওসি জানান, ভুক্তভোগী শিশুটি ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। তার সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। এখন সে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা দেন। কমিশনারের পক্ষে যুগ্ম–কমিশনার (অপরাধ) বিকেলে টাকা পৌঁছে দেন।

গ্রেপ্তার চারজনের মধ্যে সাফিকুর ছাড়াও রয়েছেন তাঁর স্ত্রী বিথী, গৃহকর্মী রূপালী খাতুন ও সুফিয়া বেগম। আজ তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। এসময় জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ