ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ

অনলাইন ডেস্ক

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

- Advertisement -

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। যা ‘হালকা’ শ্রেণিতে পড়ে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকা।

- Advertisement -
google news follower

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ১৭৫ কিলোমিটার।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিলোমিটার।

- Advertisement -
islamibank

কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরা শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ