র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

অনলাইন ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) করার সিদ্ধান্ত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

- Advertisement -
google news follower

এর আগে র‌্যাবের সূচনালগ্নে (২০০৪ সালে) এই বাহিনীর নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট)।

নাম পরিবর্তন করে কাজের কী পরিবর্তন আসবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের কাজের মানে এরইমধ্যে পরিবর্তন এসেছে। অনেকের আশা ছিল র‌্যাবের নাম পরিবর্তন করা হোক। তাই নতুন নামকরণ করা হয়েছে।

- Advertisement -
islamibank

উপদেষ্টা বলেন, এরইমধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে। খুব দ্রুত তাদের নতুন পোশাকে দেখতে পাবেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ