হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন

অনলাইন ডেস্ক

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত ‘নির্বাচনী আবেদনপত্র’ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

- Advertisement -

এ ট্রাইব্যুনালের দায়িত্বে রয়েছেন বিচারপতি মো. জাকির হোসেন। তার নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন শুনবেন।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় দেখা যায়, অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি এ বেঞ্চে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (২০০১ সালের সংশোধনীসহ) অনুযায়ী দায়ের করা নির্বাচনী আবেদনপত্র গ্রহণ ও শুনানি করা হবে।

একইসঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রুল ও স্থানান্তরিত মামলাগুলোরও নিষ্পত্তি করা হবে।

- Advertisement -
islamibank

আইন অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৪৫ দিনের মধ্যে নির্বাচনি অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ