এইচএসসির ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ

অনলাইন ডেস্ক

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ করা হয়েছে।

- Advertisement -

আগামী ১লা মার্চ থেকে অনলাইনে এই ফরম পূরণ প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

- Advertisement -
islamibank

বিনা বিলম্বে ফি জমা দেয়ার শেষ তারিখ ১০ মার্চ। তবে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে। বিলম্ব ফিসহ টাকা জমা দেওয়ার শেষ তারিখও ১৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য বোর্ড ফি ও কেন্দ্র ফি মিলিয়ে মোট ২ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের জন্য এই ফির পরিমাণ ২ হাজার ৪৩৫ টাকা।

তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনও পরীক্ষার্থীর চতুর্থ বিষয় বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা ফি প্রদান করতে হবে।

বোর্ড আরও জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি আদায় করতে পারবে।

পরীক্ষা শুরুর তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ