রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নতুন সময় নির্ধারণ

অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সিএনজি ফিলিং স্টেশন বন্ধে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

- Advertisement -
google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের চাহিদা ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ও গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া ঈদ উপলক্ষ্যে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

- Advertisement -
islamibank

২৬ মার্চ থেকে আগের মতোই সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ