ফেনী সদর থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সীতাকুণ্ডে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ফেনী সদর থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালত রায়ে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম প্রকাশ সজিবকে (৩৫) চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

- Advertisement -

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা দিকে সীতাকুণ্ড থানাধীন শীতলপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার আব্দুর রহিম প্রকাশ সজিব ফেনী সদর থানার উত্তর চারিপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন। বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -
islamibank

জানা গেছে, গ্রেপ্তার আব্দুর রহিম ফেনী সদর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতের রায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।

অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ