কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

অনলাইন ডেস্ক

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচযাত্রী নিহত হয়েছেন। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

- Advertisement -

শনিবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে শহরের বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোরের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহতদের মধ্যে সিএনজির চালক, অপর একজন পুরুষ ও তিনজন নারী যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়।

- Advertisement -
islamibank

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন পুরুষের মরদেহ হাসপাতালে এসে পৌঁছেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ