ফটিকছড়ি সীমান্তে বিয়ার উদ্ধার করল বিজিবি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পানুয়াছড়াস্থ ভারত সীমান্তে অভিযান চালিয়ে ১০ বোতল বিয়ার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় পানুয়াছড়া বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৬/২ আরবি হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়।

- Advertisement -
google news follower

রাত আনুমানিক ১০টার দিকে টহলদল ভারত থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরের দিকে আসতে দেখতে পায়।

সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে টহলদল চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।

- Advertisement -
islamibank

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ১০ বোতল বিয়ার জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।

সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানবপাচার রোধে যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ