সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে একটি গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি উল্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

- Advertisement -

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বেলা ৩টায় এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত গাড়িটি উদ্ধার করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে সিলিন্ডারবাহী একটি গাড়ি সড়কের মাঝখানে উল্টে যায়।

- Advertisement -
islamibank

এতে গাড়িতে থাকা সিলিন্ডারগুলো সড়কে ছিটকে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্ঠা চালায়। তবে দুর্ঘটনা কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এদিন বেলা দেড়টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। সড়কে পড়ে থাকা গাড়ি থেকে সিলিন্ডার সরানোর কাজ চলছে। ঘটনাস্থলে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ অবস্থান নিয়েছে।

চট্টগ্রামের উদ্দেশ্যে বারইয়ারহাট থেকে ছেড়ে আসা উত্তরা সার্ভিসের চালক মো. আলমগীর বলেন, ঠাকুরদিঘি এলাকায় এসে দেখি চট্টগ্রামমুখী লেইনে যানজট।

ঠাকুর দিঘি থেকে মিঠাছরা পার হতে প্রায় ২০ মিনিট সময় লেগেছে। অথচ ঠাকুর দিঘি থেকে মিঠাছরা পার হতে সময় লাগে ৩-৫ মিনিট।

এদিকে সড়কে যানজট থাকায় অনেকে গাড়ি থেকে নেমে হাটতে শুরু করে। এসময় আনোয়ার বেগম নামে এক মহিলা বলেন, আমি জামালের দোকান এলাকায় যাবো। কিন্তু মিঠাছরা যানজট দেখে গাড়ি থেকে নেমে হেঁটে চলে যাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বুধবার প্রায় ১২টা দিকে মিঠাছরা বাজারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে একটি সিলিন্ডাবাহী গাড়ি উল্টে গেলে সাময়িক যানজট চলাচল সীমিত হয়ে পড়ে।

কিন্তু দ্রুত ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ গিয়ে যানজট নিরসন করে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়ি থেকে সিলিন্ডারগুলো সরিয়ে গাড়িটি উদ্ধার করা হবে। তিনি ধারণা করেন, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ