মীর হেলালের বিরুদ্ধে ‘পার্বত্য চুক্তি লঙ্ঘন’র অভিযোগ ভিত্তিহীন

অনলাইন ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে ‘পার্বত্য চুক্তি লঙ্ঘন’ সংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

- Advertisement -

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

- Advertisement -
google news follower

বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মীর হেলালই প্রথম কোনো বাঙালি নন।

অতীতেও একাধিক বাঙালি ব্যক্তিত্ব বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করেছেন।

- Advertisement -
islamibank

উদাহরণ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ২০০১-২০০৬ মেয়াদে এ মন্ত্রণালয় পরিচালনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এছাড়া মুহাম্মদ ইউনূস, লে. জে. (অব.) হাসান মশহুদ চৌধুরী, লে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী, ড. ইফতেখার আহমেদ চৌধুরী এবং ফখরুদ্দীন আহমদ-এর নামও তালিকাভুক্ত করা হয়েছে।

পিসিসিপি নেতারা বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি একটি রাজনৈতিক সমঝোতা স্মারক, যা সংবিধান বা সংসদ প্রণীত আইনের ঊর্ধ্বে নয়।

সংবিধানের ৭(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় সংবিধানই সর্বোচ্চ আইন। তাই প্রতিমন্ত্রী নিয়োগকে চুক্তি লঙ্ঘন বলা ঐতিহাসিক সত্যের অপলাপ।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

ধর্ম, বর্ণ বা জাতি নির্বিশেষে সবার পরিচয় ‘বাংলাদেশি’—এই নীতির আলোকে পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বিভেদ দূর করার আহ্বান জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার ‘রেইনবো নেশন’ ধারণার উদাহরণও তুলে জাতীয় ঐক্যের গুরুত্ব স্মরণ করানো হয়েছে।

পিসিসিপি মনে করছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী দীপেন দেওয়ান ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমন্বিত নেতৃত্ব পার্বত্য অঞ্চলের ভূমি বিরোধ ও প্রশাসনিক জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

বিবৃতিতে কুচক্রী মহলের যেকোনো ‘অপপ্রচার ও ষড়যন্ত্র’ রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সরকারকে অভিনন্দন জানানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ