অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বারকোড-মিঠাই সুইটসকে জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার বারকোড সুইটস এন্ড কনফেকশনারি নামে একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

রবিবার (১ মার্চ) ওই প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

- Advertisement -
google news follower

মাসুমা আক্তার কণা জানান, আজ মুরাদপুরে বারকোড সুইটস এণ্ড কনফেকশনারি নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এসময় ওই প্রতিষ্ঠানে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণ, ফ্রিজের ভিতর তেলাপোকা-ছারপোকার প্রাদুর্ভাব, বিড়ালের উপস্থিতি, খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা); খাদ্যপণ্য (ঘি) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিং; ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করাসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হয়।

- Advertisement -
islamibank

এসব কারণে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৮ ধারানুযায়ী দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া পাঁচলাইশ এলাকার মিঠাইয়ের আউটলেটকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মোড়কজাত, সংরক্ষণ ও বিক্রয়, খাদ্যদ্রব্যে অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম এবং পাঁচলাইশ থানা পুলিশ ছিলেন।

জনস্বার্থে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবেও বলে জানান তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ