পাহাড়তলীতে আকাশ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ছুরিকাঘাতে আকাশ দাস (২৬) হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আরেক আসামি মো. মহসিন (২০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

- Advertisement -

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরের হালিশহর থানার বড়পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক কারখানার সামনে আকাশ দাসকে (২৬) ছুরিকাঘাত করে একদল সন্ত্রাসী।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

র‍্যাব জানায়, আকাশ ওই কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন। ঘটনার সময় সন্ত্রাসীরা কারখানার আরেক কর্মচারীকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশ তাকে উদ্ধার করতে এগিয়ে যান।

এ সময় পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন হত্যার উদ্দেশ্যে আকাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পরদিন নিহতের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নজরদারি শুরু করে র‍্যাব।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মহসিনকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার মহসিনকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৩ রংপুরের যৌথ অভিযানে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে নাজমুল হুদা (১৯) নামের এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি কুড়িগ্রামের সদর উপজেলার পাঠানপাড়া এলাকার বাসিন্দা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ