আটকে পড়া বাংলা‌দে‌শি‌দের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

- Advertisement -

দুবাই বিমাবন্দর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এ ফ্লাইটগুলো পরিচালিত হবে।

- Advertisement -
google news follower

প্রথম ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে আজ (বুধবার, ৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করবে।

একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

- Advertisement -
islamibank

আগামীকাল দ্বিতীয় ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল সোয়া ৫টায় দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। ওই ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বলে জানা গেছে।

৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ দু’টি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর: বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৪২।

দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়া সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ