মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: আবারও স্বর্ণের দামে লাফ

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের খোঁজে স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা।

- Advertisement -

এর প্রভাবে পতন থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।

- Advertisement -
google news follower

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৭৬ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।

আর এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ শতাংশ বেড়ে ৫ হাজার ১৮৬ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

- Advertisement -
islamibank

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার এখন আশা করছে ১৮ মার্চের দুই দিনের বৈঠকের পর ফেড সুদের হার স্থিতিশীল রাখা হবে।

বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন সাপ্তাহিক মার্কিন বেকার দাবির তথ্য এবং শুক্রবার প্রকাশিত ফেব্রুয়ারি মাসের মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের জন্য।

এছাড়া, স্পট সিলভারের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৮৪ দশমিক ৪৩ ডলার, স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৩ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬৮৩ ডলার হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ