মাদক-ধর্ষণের বিরুদ্ধে কিক ফাইটার কারাতে স্কুলের মানববন্ধন

অনলাইন ডেস্ক

“মাদকমুক্ত সমাজের জন্য কারাতে” এই শ্লোগানে মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল (বিকেএফকেএস)।

- Advertisement -

চট্টগ্রাম নগরের পাচলাইশ থানার সামনে আয়োজিত অনুষ্ঠানে মাদক ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সম্প্রতি আলোচিত নরসিংদী ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট্ট সোনামনি ইরার হত্যার বিচারের দাবিতে সংগঠনের সদস্যরা একত্রিত হন।

- Advertisement -
google news follower

মানববন্ধনে বিকেএফকেএস সদস্য, অভিভাবক এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। পুরো পাঁচলাইশ এলাকা ছিল ‘‘মাদকমুক্ত দেশ চাই, ধর্ষণমুক্ত সমাজ চাই’’ স্লোগানে মুখরিত।

এই শান্তিপূর্ণ মানববন্ধনটির মূল উদ্দেশ্য ছিল, মাদক ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সরকারের শূন্য সহনশীল নীতি সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা।মানববন্ধন

- Advertisement -
islamibank

বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য এবং এশিয়ান কারাতে ফেডারেশনের কোচ শিহান এ বি রনির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা।

বক্তারা বলেন, ‘‘মাদক এবং ধর্ষণ, আমাদের সমাজে দিন দিন বাড়ছে, যা দেশের ভবিষ্যতের জন্য বিপদজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বক্তব্য রাখেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম, বিকেএফকেএস সভাপতি আবু সাঈদ সেলিম, বিকেএফকেএস সহ-সভাপতি স ম বখতিয়ার, বৃজেট ডায়েস।

উপস্থিত ছিলেন বিকেএফকেএস সহ সভাপতি সরওয়ার খসরু, সিজেকেএস কারাতে কমিটির সম্পাদক শেখ দিদার উদ্দিন, আবু মাসুদ, হুমায়ুন রশিদ ও নুরুল আমিন অভি।

পরে সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ