লন্ডন থেকে হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে সরকার।

- Advertisement -

শনিবার (৭ মার্চ) লন্ডনে পৌঁছে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

- Advertisement -
google news follower

হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, একটা সুখবর আছে, হাইকমিশনার লন্ডনে এতদিন ‘ডিভাইসিস বিহেভিয়ারে-কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড’ করে রাখছে।

যে আওয়ামীকরণ করছে এই হাইকমিশনকে, আওয়ামীকরণের ধান্ধা নিয়া চলছে, কমিউনিটির ধান্ধা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না, এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।

- Advertisement -
islamibank

তিনি বলেন, ‘হাইকমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।’

সরকার গঠনের পর এই প্রথম বিদেশি মিশন প্রধানের দায়িত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিলো বিএনপি।

২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

১৫ ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা তার আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

মেক্সিকোতে যাওয়ার আগে আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ