সাতকানিয়ায় মাটি কাটায় দুজনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় দুই ব্যক্তিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-সাতকানিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড রোজমার পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (৩৭) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সোরাজপুর ইউনিয়নের মোহাম্মদ আলতাফ মিয়ার ছেলে আরিফ মিয়া (২৯)।

- Advertisement -
google news follower

অভিযানের সময় মাটি কাটার সময় একটি এস্কেভেটর ও দুটি ডাম্পার ট্রাক জব্দ করে বিকল করে দেওয়া হয়।

শনিবার (৭ মার্চ) রাত ১১টা থেকে ২টা পর্যন্ত ঢেমশা ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

- Advertisement -
islamibank

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কৃষি জমির টপসয়েল কাটার সংবাদ পেয়ে সেনাবাহিনীসহ দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাটি কাটার স্থান থেকে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হলে মাটি কাটার সাথে জড়িতের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ দিনের কারাদণ্ড ও মাটি কাটায় ব্যবহৃত একটি স্কেভেটর ও দুটি ডাম্পার ট্রাক বিকল করে দেওয়া হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ