তারেক রহমান জাতির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন

অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের ভোট ও ম্যান্ডেটের মাধ্যমে তারেক রহমান আজ জাতির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশের নেতৃত্ব দিচ্ছেন।

- Advertisement -

শনিবার (৭ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

- Advertisement -
google news follower

অনুষ্ঠানের আয়োজন করে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’।

মন্ত্রী বলেন, ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখার মাত্র ৫৭ দিনের মধ্যে জনগণের ভোটে ও জাতির ম্যান্ডেটে তারেক রহমান জাতির নেতায় পরিণত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

- Advertisement -
islamibank

তিনি বলেন, এ সময় যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তাহলে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন। পৃথিবীর সব মা তার সন্তানকে গর্বিত দেখতে চান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যুর অল্প সময়ের মধ্যেই তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজকের এই অবস্থানে পৌঁছেছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান স্বল্প সময়ের মধ্যেই দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন।

দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি শিল্প-কারখানাগুলোকে ব্যক্তি মালিকানায় ফিরিয়ে দিয়ে উৎপাদনমুখী অর্থনীতির ভিত্তি তৈরি করেন।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তিনি মূলত রাজনীতি করার ইচ্ছা নিয়ে সামনে আসেননি। একজন সাধারণ গৃহিণী হিসেবে পরিবারের দায়িত্ব পালন করছিলেন।

কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশের রাজনৈতিক শূন্যতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে তাকে রাজপথে নামতে হয়।

তিনি বলেন, সামরিক শাসনের সময় মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফ মাহমুদ জুয়েল। এ সময় সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ